0 টি ভোট
"কৃষি শিক্ষা" বিভাগে করেছেন (12.5k পয়েন্ট)
  • কৃষকের ভাষায় মাটি কাকে বলে?

  • উফশী ধানের বৈশিষ্ট্যগুলো লিখ। 

1 উত্তর

0 টি ভোট
করেছেন (12.5k পয়েন্ট)

উদ্দীপক-

'ক' ব্লাস্ট রোগ।

'খ' টুংরো রোগ।

ক. কৃষকের ভাষায় মাটি কাকে বলে?

খ. উফশী ধানের বৈশিষ্ট্যগুলো লিখ।

গ. উদ্দীপকের রোগগুলোর কারণ ও লক্ষণ উল্লেখ কর।

ঘ. উদ্দীপকের রোগ দুটির দমন পদ্ধতি বিশ্লেষণ কর।

প্রশ্নের উত্তর-

ক) কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের ১৫-১৮ সে. মি. গভীর স্তরকে মাটি বলে।

খ) উফশী ধানের বৈশিষ্ট্যগুলো হলো-

১. গাছ মজবুত ও পাতা খাড়া।

২. শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।

৩. খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি।

৪. পোকা ও রোগের আক্রমণ কম হয়।

৫. গাছ খাটো ও হেলে পড়ে না।

গ) উদ্দীপকের রোগগুলো হচ্ছে ব্লাস্ট রোগ এবং টুংরো। নিচে রোগগুলোর কারণ ও লক্ষণ উল্লেখ করা হলো-

১.পাতায় ডিম্বাকৃতির দাগ পড়ে

২. দাগের চারদিকে গাঢ় বাদামি এবং মাঝের অংশ সাদা ছাই বর্ণের হয়।

৩. অনেকগুলো দাগ একত্রে মিশে গিয়ে সম্পূর্ণ পাতা মরে যায়।

টুংরো রোগ- টুংরো রোগের কারণ হচ্ছে ভাইরাস। এ রোগের;লক্ষণগুলো হচ্ছে-

১. অক্লান্ত পাতা প্রথমে হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলুদ হয়ে যায়।

২. পাছ টান দিলে সহজেই উঠে আসে।

৩. গাছে কুশি হয় না।

৪. প্রথমে দুই একটি গোছায় এ রোগ দেখা যায়, পরে ধীরে ধীরে আশে পাশের গোছায় ছড়িয়ে পড়ে।

ঘ) উদ্দীপকে উল্লিখিত রোগগুলো হচ্ছে ব্লাস্ট রোগ ও টুংরো রোগ। এ রোগগুলোর দমন পদ্ধতি নিচে বিশ্লেষণ করা হলো-

ব্লাস্ট রোগের দমন পদ্ধতি-

১. নীরোগ বীজ ব্যবহার করা।

২. পটাশ জাতীয় সার উপরি প্রয়োগ করা।

৩. বীজ শোধন করে বোনা।

৪. জমিতে পানি ধরে রাখা।

৫. জমিতে জৈব সার ব্যবহার করা এবং

৬. রোগ প্রতিরোধী জাত রোপণ করা।

টুংরো রোগের দমন পদ্ধতি-

১. পাতা ফড়িং এর মাধ্যমে এ রোগ ছড়ায়, তাই পাতা ফড়িং দমন করতে হবে। আলোর ফাঁদ ব্যবহার করে সবুজ পাতা ফড়িং মেরে ফেলা যায়।

২. রোগ প্রতিরোধী জাতসমূহ চাষ করতে হবে

৩. রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলা।

৪. ম্যালাথিয়ন ৫৭ ইসি স্প্রে করা।

উপরোক্ত দমন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ব্লাস্ট ও টুংরো রোগ, প্রতিরোধ তথা দমন করা সম্ভব।

প্রশ্ন- 

মিজান তার জমিতে ধান চাষ করতে চায়। এজন্য সে এক শতকের একটি বীজতলা তৈরি করে। মিজান জানে, ধানের ভালো ফলন পেতে হলে বীজতলা থেকেই সঠিক পরিচর্যা গ্রহণ করা জরুরি।আর মিজান ধানের বীজতলা থেকেই সঠিক পরিচর্যা করতে চায়।

ক. ধান চাষে কয় ধরনের বীজতলা তৈরি করা যায়?

খ. উফশী ধানের ২টি বৈশিষ্ট্য লেখ।

গ. মিজান কীভাবে তার বীজতলা তৈরি করবে ব্যাখ্যা কর।

ঘ. সঠিক পরিচর্যা গ্রহণে মিজানের করণীয় কাজগুলো বর্ণনা কর।

প্রশ্নের উত্তর-

ক) ধান চাষে চার ধরনের বীজতলা তৈরি করা যায়।

খ) উফশী ধানের ২টি বৈশিষ্ট্য হলো-

১. শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।

২. গাছ মজবুত এবং পাতা খাড়া।

গ) এ মিজান এক শতক জমিতে ধানের বীজতলা তৈরি করবে।

এক্ষেত্রে সে নিম্নলিখিতভাবে কাজ করবে-

রাগী রোগ- এ রোগের কারণ হচ্ছে ছত্রাক। এ রোগে আক্রান্ত গাছে যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে-

এক শতক জমিতে দুই খণ্ডের বীজতলা তৈরি করবে। প্রতিটি বীজতলার আকার ১০ মিটার × ৪ মিটার জায়গার মধ্যে নালা বাদ দিয়ে ৯.৫ মিটার × ১.৫ মিটার হবে। বীজ তলার চারদিকে ২৫ সেমি, জায়গা বাদ দিতে হবে এবং দুই খন্ডের মাঝখানে ৫০ সেমি, জায়গা নালার জন্য রাখতে হবে।

৫০ মিটার

২৫ সেমি

ঘ) এক্ষেত্রে তার করণীয় কাজগুলো নিম্নরূপ হবে-

১. পাখি যাতে বীজতলার বীজ খেতে না পারে সেজন্য বপনের সময় থেকে ৪-৫ দিন পর্যন্ত পাহারা দিয়ে পাখি তাড়ানোর ব্যবস্থা করতে হবে।

২. বেড যাতে শুকিয়ে না যায় সেজন্য দুই বেডের মাঝের নালায় পানি রাখার ব্যবস্থা করতে হয়।

৩. এরপর নালা থেকে প্রয়োজনীয় পানি বেডে সেচ দিতে হয়।

৪. বীজতলায় আগাছা জন্মালে তা তুলে ফেলতে হয়।

৫. রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে তা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

৬. বীজতলার চারাগুলো হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে ৭ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ-করতে হবে।

৭. ইউরিয়া প্রয়োগের পর চারাগুলো সবুজ না হলে গন্ধকের (সালফার) অভাব হয়েছে বলে ধরে নিতে হবে। এ ক্ষেত্রে বীজতলায় প্রতি বর্গমিটারে ১০ গ্রাম করে জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে।

৮. অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় চারাগুলো ক্ষতি হতে পারে। তাই রাতে পলিথিন দ্বারা চারাগুলো ঢেকে দিনের বেলায় খোলা রাখার ব্যবস্থা করতে হবে। এতে চারার গুণগত মান বৃদ্ধি পাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 17 বার প্রদর্শিত
19 জানুয়ারি "কৃষি শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 23 বার প্রদর্শিত
23 ডিসেম্বর 2025 "কৃষি শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 23 বার প্রদর্শিত
19 জানুয়ারি "কৃষি শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 22 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 22 বার প্রদর্শিত
19 জানুয়ারি "কৃষি শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)

215 টি প্রশ্ন

203 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

Questionbd❓ এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
...