0 টি ভোট
"সাধারণ" বিভাগে করেছেন (12.5k পয়েন্ট)

ওয়ার্ডপ্রেসে ব্লগ সাইট বানানোর টিউটোরিয়াল 

1 উত্তর

0 টি ভোট
করেছেন (12.5k পয়েন্ট)

ওয়ার্ডপ্রেসে ব্লগ সাইট-

কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি ব্লগ ওয়েব পেইজ বা নিউজ পোর্টাল সাইট তৈরি করতে হয়? ওয়ার্ডপ্রেস থীম এডিট বা কাস্টমাইজড করার নিয়ম কি? বিভিন্ন প্লাগিন এর কাজ ও সেটিংস করুন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি-

বর্তমানে আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে।ফলে পুরাতন প্রযুক্তির ব্যবহার কমে আসছে, কারণ এখন মানুষ নিজেকে আপডেট রাখার জন্য সর্বশেষ আপডেট প্রযুক্তি খুঁজে থাকে।অর্থাৎ ওল্ড জিনিসের প্রতি বর্তমান সময়ে আমাদের আগ্রহ এবং কদর কোনোটাই নেই বলা যায়।বিংশ শতাব্দীতে তেমনি রোবট, এআই, চ্যাট জিপিটি প্রযুক্তির উদ্ভব এবং এর ব্যবহার দেখা গেল।যার ফলে আমাদের কষ্ট অনেকাংশে কমে এসেছে।এআই ব্যবহার করে মানুষ খুব সহজেই তার অজানা তথ্য বিভিন্ন চ্যাট জিপিটির মতো মাধ্যম ব্যবহার করে জেনে নিচ্ছে।এর ফলে ব্লগ পোস্ট বা লিখিত কন্টেন্ট এর প্রতি কদর কিছুটা কমেছে।তবে যারা সত্যিকার অর্থে তথ্য জানতে ইচ্ছুক তাদের কাছে মানুষের লিখা কন্টেন্টের কদর ও গুরুত্ব দুটোই আছে।তো আপনার এই কন্টেন্ট সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সাইট তৈরি করতে হবে। আজকে কিভাবে সেই ওয়েব পেইজ বা একটি সাইট খুব সহজে প্রস্তুত করবেন তাই নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।

পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কিভাবে ব্লগ পোস্ট লিখবেন এবং সাইট এসইও ও এ সম্পর্কে খুটিনাটি বিষয়ে আর্টিকেল প্রকাশ করবো।

ব্লগ সাইট কি?

আমরা যখন কোনো একটা শব্দ বা তথ্য জানার জন্য বাক্য বা প্রশ্ন গুগলে সার্চ করি, তখন সেখানে আমরা অনেকগুলো সাইটের ডাটা দেখতে পারি।সাধারণত নিউজ পোর্টাল, ব্লগ বা প্রশ্নোত্তর সাইট কোরার মতো ওয়েব পেইজ আমাদের সামনে আসে বা সার্চ ইঞ্জিন এদের র্যাংক অনুযায়ী শো করায়।

ব্যক্তিগত, প্রতিষ্ঠান ভিত্তিক ব্লগ সাইট তৈরি করা যায়।

ব্লগ সাইট তৈরির পদ্ধতি-

ব্লগার ব্যবহার করে আপনি ফ্রীতেই একটা ব্লগ সাইট প্রস্তুত করতে পারেন।এতে আপনি ফ্রি একটা ব্লগস্পট ডোমেইন পাবেন এবং বিনামূল্যে হোস্টিং সার্ভিস।আবার চাইলে ইচ্ছে অনুযায়ী আপনি এখানে কাস্টম ডোমেইন ডটকমও এড করতে পারবেন।

ওয়াপ বা ওয়ার্ডপ্রেস দিয়েও চাইলে আপনি ব্লগ বা নিউজ নিশের সাইট তৈরি করতে পারেন।এক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানি থেকে হোস্ট নিয়ে ও যেকোনো এক্সটেনশন এর ডোমেইন যেমন- ডটকম, ডট নেট, ডট টপ ইত্যাদি ডোমেইন নেওয়া যেতে পারে।এটা আপনার বাজেট এর উপর নির্ভর করে থাকে।তবে আমি বলবো আপনার বাজেট মোটামুটি হলেও আপনি ডটকম ডোমেইন নিন এবং ২-৫ জিবি মাসিক হোস্ট নিয়ে সাইট রান করুন।তো আজকে আমরা একদম শুরু থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগ সাইট প্রস্তুতি দেখবো এবং এই নিয়ে বিস্তারিত লিখে আপনাদের মাঝে তুলে ধরছি।

ডোমেইন হোস্টের সাথে কানেক্ট করুন-

তো আপনার হোস্টিং কোম্পানি আর ডোমেইন যদি আলাদা হয় তাহলে আগে হোস্টের সঙ্গে আপনার ডটকম ডোমেইনটা সংযুক্ত করে নিতে হবে।

এক্ষেত্রে প্রথমে host এ লগইন করে নেইম সার্ভার জেনে নিন।যেমন- আমার এখানে নেইম সার্ভার হলো- ns25.webrserver.com ও ns26.webrserver.com।এটা সার্ভিস থেকে হোস্ট সিলেক্ট করলেই আসবে।দেখুন-

এখন আপনি ডোমেইন কোম্পানিতে যান, যদি নেইমচিপ থেকে নিন তাহলে ড্যাসবোর্ডে ডোমেইন অপশন থেকে তাহলে নিম্নের মতো আসবে দেখুন।এখানে কাস্টম নেইম সার্ভারে আমার মতো এড করে দিলেই চলবে।

আবারো হোস্টিং এ ফিরুন এবং সরাসরি সিপ্যানেলে লগইন করে ডোমেইন অপশন থেকে নিচের স্ক্রিনশট এর মতো ক্রিয়েট ডোমেইনে আপনার ডোমেইন নামটা দিয়ে এড করুন।

এবার সিপ্যানেলে Softaculous install এ ক্লিক করুন-

  • এখন ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে ইনস্টল করুন-

এজন্য একটা ইউজার নেইম এবং আপনার মনে থাকে এমন একটা জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। 

  • ওয়ার্ডপ্রেস থীম কাস্টমাইজড-

তো সিপ্যানেল এবং ডোমেইন এড করার কাজ শেষ, এবার সাইট ডিজাইন ও সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি করার পালা।

ওয়ােপ এডমিন লগিন করে ড্যাসবোর্ডে চলে যান।থ্রী ডট অপশন থেকে Appearance অপশন থেকে এখন থীমস লেখায় ক্লিক করুন।এখন এড নিউ থীমে চাপ দিয়ে সার্চ বাটনে বিভিন্ন ব্লগ ও নিউজ পোর্টাল থীম ইনস্টল করে একটিভ করুন।যেমন- Generatepress, Astra, kindence প্রভৃতি।আমি নিম্নে Generatepress থীমের কিছু কাস্টমস দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অন্য যেকোনো থীম এভাবে ডিজাইন করতে পারেন।শুধু খেয়াল রাখতে হবে সাইটটা সুন্দর হওয়ার পাশাপাশি যেন ইউজার ফ্রেন্ডলি হয়।অর্থাৎ সাইটের ডিজাইন আকর্ষণ হলেও এর লোডিং টাইম যেন কম লাগে।

  • Theme একটিভ হওয়ার পর কাস্টমজডে ক্লিক করুন-

এখন, সাইট আইডেনটিটি থেকে সাইটের শিরোনাম ও ট্যাগ টাইটেল দিন।এছাড়াও এখানে ওয়েব পেইজের লগো ও আইকন এড করতে পারেন।লে-আউট অপশন থেকে সাইটের হেডার যুক্ত কোথায় দিবেন তা ঠিক করুন, এছাড়া সাইটের নেভিগেশন, সাইটবার, ফুটার ইত্যাদি সংযোজন ও কোথায় কোনটা দিবেন তা সিলেক্ট করতে পারবেন।Widgets অপশন থেকে হেডার এবং ফুটারগুলাতে কি লিখা যুক্ত রাখবেন তা এড করুন।আর Colors- ( এটা খুব গুরুত্বপূর্ণ) একটা সাইটের ডিজাইনের মেইন টপিক এটা।কারণ কালার ইউজারদের পছন্দ না হলে বা চোখের জন্য ফুটে না উঠলে লাভ নেই।সুতরাং খুব ভেবে ও কয়েক বার দেখে হেড, কন্টেন ও ফুটারের রং নির্বাচন করুন, এবার সেইভ করে দিন।

ওয়ার্ডপ্রেসের জন্য প্রয়োজনীয় প্লাগইন-

Plugin অপশন থেকে এড নিউ প্লাগইন এর মাধ্যমে নিচেরগুলা এড করুন।

  1. Classic Editor- ভালো ও গুছানো পোস্ট করার জন্য এটা গুরুত্ব রাখে।
  2. Rank Math Seo- সাইট এবং আর্টিকেল, পেইজের এসইও করা বা কন্টেন্টসমূহ ফ্রেন্ডলি করার জন্য ভালো কাজ করে।এটি দিয়ে আপনি এসইও সহযোগী সাইট ম্যাপও পাবেন।

  1. Easy Table of Content- আর্টিকেলের মধ্যে টেবিল ও টেবিল ও কন্টেন্ট এর জন্য দরকার।

আর চেষ্টা করবেন সব সময় সাইটে কম প্লাগইন ব্যবহার করার।কারণ অতিরিক্ত plugin অনেক সময় আপনার ওয়েবসাইট স্লো লোডিং করে দিতে পারে।

পরবর্তী পোস্টে ইনশাআল্লাহ এসব প্লাগইন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হবে।

গুগলে সাইট সাবমিট-

Google search console লিখে গুগল করুন।এবার এখানে আপনার সাইটের ইউআরএল দিন।হেডার কোড ভেরিফাই করে সাইট সাবমিট করুন। 

আশা করি, আগামী আর্টিকেগুলাতে সাইটের সাইট ম্যাপ সাবমিট, সাইট এসইও করার উপায় ও আর্টিকেল লিখা ও এসইও করার টপিকের পোস্ট পাবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 16 বার প্রদর্শিত
21 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 22 বার প্রদর্শিত
09 নভেম্বর 2025 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 19 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 27 বার প্রদর্শিত
29 অক্টোবর 2025 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 18 বার প্রদর্শিত
16 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)

215 টি প্রশ্ন

203 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

Questionbd❓ এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
...