যে পদ্ধতিতে পশুর বর্ধিত ক্ষুর কেটে ছাটাই করা হয় তাকে ট্রিমিং (Trimming) বলে।
গো-শালায় বেঁধে পালনকৃত গাভীকে প্রত্যহ ঘরের বাহিরে নিয়ে কয়েক ঘন্টা ব্যায়াম করানো প্রয়োজন। ব্যায়ামবিহীন অবস্থার গাভী পালন করলে ক্ষুরে অস্বাভাবিকতা দেখা দেয়। অল্প জায়গায় কাছাকাছি রাখা পশু লম্বা ক্ষুর তৈরি করে। যখন ক্ষুর লম্বা হয়ে যায় তখন এতটা বেদনাদায়ক হয় যে পশু দাঁড়াতে বা হাঁটতে পারে না এবং দেখতে কুৎসিত দেখায়। তখন ক্ষুরগুলি ছাঁটাই করা উচিত নতুবা পশুর পা ভেঙে যাবে বা বিকৃত হবে। অতিরিক্ত বর্ধিত ক্ষুর কেটে দিতে হবে। এজন্য প্রয়োজন বাটালি, হাতুড়ি, কাঠের মোটা, ষাড়াশি, ছুরি ইত্যাদি। খুব বেশি পিছনে বা খুব গভীর ক্ষত করে ক্ষুর না কাটার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত কারণ গভীর ক্ষত করে ক্ষুর কাটলে খোঁড়া হয়ে যাওয়া এবং পা সংক্রমণ হতে পারে। একজন দক্ষ এবং অভিজ্ঞ ক্ষুর ট্রিমার ব্যক্তির তত্ত্বাবধানে ট্রিমিং করা উচিত।