পশুর বা গাভীর শরীরের বর্হিভাগ একটি ব্রাশ দিয়ে ঘষামাজা করে শরীর থেকে ময়লা ও আলগা চুল অপসারণ করাকেই গ্রুমিং বলে।
গ্রুমিং এর ফলে রক্ত সঞ্চালন ভালো হয়, গাভী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পরিষ্কার দুধ উৎপাদন করা যায়। এছাড়া ওলান ও পেছনের পায়ের অপ্রয়োজনীয় লম্বা চুল কেটে ফেলা উচিত।