কৃত্রিম উপায়ে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে ঐ রোগের জীবাণু দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে প্রতিষেধক তৈরি করা হয় তাকেই টিকা বলে।
টিকাবীজ প্রয়োগের ফলে দেহের ভিতর রক্ত বা রক্তরসে একপ্রকার ইমিউনোগ্লোবিউলিন নামক আমিষজাতীয় পদার্থ তৈরি হয়, যাকে অ্যান্টিবডি বলে।এ এন্টিবডিই হচ্ছে রোগ-প্রতিরোধক পদার্থ।